প্রভাকর-দেখাবো আলোর পথ

প্রভাকর

( দেখাবো আলোর পথ )

 সমাজ সংস্কার , দেশপ্রেম ও মানবতার সেবা।
রাণীগাঁও, চুনারুঘাট হবিগঞ্জ

মূলমন্ত্র

সমাজ সংস্কার

সমাজ সংস্কার প্রভাকরের প্রথম ও প্রধান লক্ষ্য। সমাজে বিদ্যমান বিভিন্ন অপসংস্কৃতি ও অসঙ্গতি দূর করে একটি সুস্থ ও উন্নত সমাজব্যবস্থা গড়ে তোলাই এর উদ্দেশ্য। এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। যেমন কোনো অপসংস্কৃতি একদিনে সৃষ্টি হয়নি, তেমনি তা হঠাৎ করেও পরিবর্তন করা সম্ভব নয়। তাই প্রভাকর সুষ্ঠু সংস্কৃতির চর্চার মাধ্যমে মননশীল ও সচেতন মানুষ গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ নিরলস ভাবে কাজ করে।।

মানবতার সেবা

“জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর” এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল ধর্মই মানবতার সেবাকে গুরুত্ব দেয়। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবার মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলাই প্রভাকরের লক্ষ্য। এমন একটি সমাজ, যেখানে কোনো মানুষ নিজেকে একা বা অসহায় মনে করবে না।

দেশপ্রেম

সুনাগরিকের প্রধান বৈশিষ্ট হলো দেশপ্রেম, যা দেশের প্রতি ভালোবাসা ও দ্বায়িত্বশিলতার বহিপ্রকাশ। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সামষ্টিক কল্যাণে চিন্তা ও কাজ করার মানসিকতা গড়ে তুলতে যুবসমাজকে উদ্বুদ্ধ করাই প্রভাকরের লক্ষ্য। এ উদ্দেশ্যে প্রভাকর নানাবিধ কার্যক্রম পরিচালনা করে।

চলমান কার্যক্রমসমূহ

প্রভাকরের উদ্যোগে ১০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে ঈদের উপহার

২০২০ সালে প্রভাকরের উদ্যোগে ১০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে ঈদের উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এই কার্যক্রমের লক্ষ্য ছিল এমন পরিবারগুলোর পাশে দাঁড়ানো, যারা আর্থিক সংকটের কারণে উৎসবের...

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাকর একটি শিক্ষামূলক কুইজ প্রতিযোগিতার আয়োজন

২০২০ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাকর একটি শিক্ষামূলক কুইজ প্রতিযোগিতার আয়োজন করে, যেখানে ক্লাসভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করা হয়। এই প্রতিযোগিতায় দুটি স্কুল ও একটি মাদ্রাসার শিক্ষার্থীরা...

প্রভাকরের উদ্যোগে ২৫ জন প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুর সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার একটি মানবিক আয়োজন সম্পন্ন

২০২০ সালে প্রভাকরের উদ্যোগে ২৫ জন প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুর সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার একটি মানবিক আয়োজন সম্পন্ন হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল সমাজের এমন শিশুদের মুখে হাসি ফোটানো, যারা...

আমাদের কার্যক্রম সম্পর্কে ভিডিও

ছবিসমূহ

hero img
WhatsApp Image 2026-03-18 at 1.58.18 PM (1)
WhatsApp Image 2026-03-18 at 1.58.18 PM (2)
WhatsApp Image 2026-03-18 at 1.58.18 PM
WhatsApp Image 2026-03-18 at 1.58.19 PM (1)
WhatsApp Image 2026-03-18 at 1.58.19 PM (2)
WhatsApp Image 2026-03-18 at 1.58.19 PM (3)
WhatsApp Image 2026-03-18 at 1.58.19 PM
WhatsApp Image 2026-03-18 at 1.58.20 PM (1)
WhatsApp Image 2026-03-18 at 1.58.20 PM (2)

আমাদের সাথে যুক্ত হোন

নিচের যে কোনো পদ্ধতিতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আর্তমানবতার সেবায় ভূমিকা রাখতে পারেন।